আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত

মিশিগানের রাধাকৃষ্ণ টেম্পলে ১২ জুলাই উদয়াস্ত হরিনাম সংকীর্তন মহোৎসব

  • আপলোড সময় : ১০-০৭-২০২৬ ০২:৪২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৬ ০২:৪২:৫৭ অপরাহ্ন
মিশিগানের রাধাকৃষ্ণ টেম্পলে ১২ জুলাই উদয়াস্ত হরিনাম সংকীর্তন মহোৎসব
হ্যামট্রাম্যাক, ১০ জুলাই : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তির আবেশে মুখরিত হতে যাচ্ছে মিশিগানের হ্যামট্রাম্যাক শহর। শহরের ঐতিহ্যবাহী রাধাকৃষ্ণ টেম্পলের উদ্যোগে আগামী রোববার (১২ জুলাই) প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে “উদয়াস্ত হরিনাম সংকীর্তন মহোৎসব”।
সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চলবে এই মহতী ধর্মীয় আয়োজন। দিনব্যাপী হরিনামের অমৃতধারা, ভক্তিমূলক সংগীত ও কীর্তনের মাধ্যমে ভক্তদের মাঝে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হবে। আয়োজকরা আশা করছেন, এই মহোৎসবে বিপুলসংখ্যক ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটবে।
মহোৎসবের অন্যতম আকর্ষণ থাকবে ১১টি কীর্তন দলের অংশগ্রহণ। পর্যায়ক্রমে বিভিন্ন সম্প্রদায়ের কীর্তনীয়া দল ভক্তদের মাঝে নামসুধা পরিবেশন করবেন। অংশগ্রহণকারী কীর্তন দলগুলো হলো- গোপালকৃষ্ণ সম্প্রদায়, শ্রীকৃষ্ণ ভক্ত সম্প্রদায়, ইসকন সম্প্রদায়, রাধাকৃষ্ণ কিশোর সম্প্রদায়, অষ্টসখী সম্প্রদায়, বাসুদেব সঙ্গ, সপ্তসুরের রাগিনী, মহিলা সম্প্রদায়, সৎসঙ্গ মিশিগান, গৌর সম্প্রদায় ও রাধাকৃষ্ণ সম্প্রদায়। কীর্তনীয়া দলগুলো রঙিন ও বাহারি পোশাকে সজ্জিত হয়ে ভক্তিময় পরিবেশে হরিনাম সংকীর্তন পরিবেশন করবেন। 
এদিকে উদয়াস্ত হরিনাম সংকীর্তন মহোৎসবের পূর্বপ্রস্তুতি হিসেবে আগামী শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে শুভ অধিবাস অনুষ্ঠান। ধর্মীয় রীতি ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অধিবাস সম্পন্ন হবে। শুভ অধিবাস পরিচালনা করবেন অরুণ আচার্য্য। অধিবাস অনুষ্ঠানের পূর্বে পবিত্র ভাগবত পাঠ করবেন সদানন্দ দাস।
আয়োজকরা জানিয়েছেন, প্রবাসের মাটিতে ধর্মীয় সংস্কৃতি, ঐতিহ্য ও ভক্তির চর্চাকে আরও সমৃদ্ধ করতেই এই মহোৎসবের আয়োজন করা হয়েছে। তারা সকল ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে হরিনামের সুধা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে—
এই মহামন্ত্রের ধ্বনিতে মুখরিত হবে হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পল প্রাঙ্গণ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা