আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চ

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০১:০২:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০১:০২:২৪ পূর্বাহ্ন
পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চ
ঢাকা, ১৫ জুলাই : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ ও এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবির মুখেও দেশের ৫৯ জেলায় বুধবার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলায় এদিনও পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।
সাধারণ আটটি শিক্ষা বোর্ডে তিনটি বিষয়ে এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে একটি করে মোট পাঁচ বিষয়ের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে।
এদিকে পরীক্ষা শেষে বিকেলে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। কর্মসূচি অনুযায়ী, রাজধানীর বিভিন্ন স্থানে তারা সমবেত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লং মার্চ করবে।
গত ১৩ জুলাই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও চট্টগ্রাম বোর্ডের পাঁচ জেলা ছাড়া সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেদিন দেশের বিভিন্ন এলাকায় কোমরসমান পানি পেরিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে যেতে দেখা যায়। একই সময়ে শিক্ষামন্ত্রীর একটি ফোনালাপের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তিনি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে উল্লেখ করেছেন- এমন অভিযোগ ওঠে। পাশাপাশি পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নপত্রে ত্রুটি নিয়েও ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা প্রথমে আট দফা এবং পরে তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন।
পরীক্ষা স্থগিতের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। তাদের দাবির মধ্যে রয়েছে বন্যা ও জলাবদ্ধতার প্রভাব পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগ।
মঙ্গলবার রাতে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী এ পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি গত সোমবার অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথমপত্রের পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দেন। তবে এতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্ষোভ প্রশমিত হয়নি। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে বিএএসজের মেজবান ২৯ সেপ্টেম্বর

আটলান্টিক সিটিতে বিএএসজের মেজবান ২৯ সেপ্টেম্বর