আমেরিকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান

‘এক পাউন্ডের অনুদানে মানবতার সেবা’ বাংলাদেশে হাসপাতাল গড়ার স্বপ্ন

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৬ ১১:৩০:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৬ ১১:৩০:১৯ অপরাহ্ন
‘এক পাউন্ডের অনুদানে মানবতার সেবা’ বাংলাদেশে হাসপাতাল গড়ার স্বপ্ন
ক্রওলি, ২৫ জুলাই : যুক্তরাজ্যভিত্তিক জনকল্যাণমূলক দাতব্য সংস্থা ‘দ্য ওয়ান পাউন্ড হসপিটাল’-এর উদ্যোগে ২৪ জুলাই শুক্রবার রাত ১১টায় ক্রওলির একটি অভিজাত রেস্টুরেন্টে গুরুত্বপূর্ণ মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ব্রাইটনের বিশিষ্ট মুরব্বী আলহাজ এম এ কাইয়ুম। সংস্থার প্রেস ও মিডিয়া ডিরেক্টর শাহ সোহেল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় হাসপাতালের কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রবাসীদের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বক্তারা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তব‍্য রাখেন সেক্রেটারী জেনারেল হেড অব ফাইন্যান্স কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়া, ট্রেজারার মাওলানা সিরজুল ইসলাম সাদ, ট্রাষ্টি এম আবুল হাশেম, সমুজ আলী, আসিক আলী, উপদেষ্টা-ডা. আতাউর রহমান. এম এ কাইয়ুম, ফজলুর রহমান, মসলান্দর আলী, আবুল কালাম আজাদ চোটন, আসাব আলী, আবুল হক, সৈয়দ মনুয়ার আহমেদ, ফয়সল আহমেদ, খয়রুল ইসলাম, আশিকুর রহমান, আবদুল হান্নান, ইউসুফ আলী, তাহিদ মিয়া কয়েস, মির্জা শাহিন বেগ, শিপার বেগ, ফারুক আলী, ফারুক হোসেন।ফাউন্ডার মেম্বার খালেদ মাসুদ রনি, কো-অর্ডিনেটর ফারুক মিয়া প্রমুখ।
সভায় উপস্থিত অনেকেই ফাউন্ডার মেম্বার হিসেবে যুক্ত হন এবং আরও অনেকে সদস্য হওয়ার আগ্রহ ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বক্তারা বলেন, যুক্তরাজ্যে নিবন্ধিত দাতব্য সংস্থা The £1 Hospital একটি সম্পূর্ণ অলাভজনক মানবিক উদ্যোগ, যার লক্ষ্য সিলেটসহ বাংলাদেশের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা। মানবিক এ উদ্যোগকে সফল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
বক্তারা জানান, দ্য ওয়ান পাউন্ড হসপিটাল এর মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের সুবিধাবঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় সাশ্রয়ী মূল্যে এবং প্রয়োজনে সম্পূর্ণ বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া।
সংস্থার পরিকল্পনার মধ্যে রয়েছে সিলেটের বিশ্বনাথে ব্রিটিশ মানসম্পন্ন একটি ৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করা। এছাড়া সাধারণ ও দুস্থ মানুষের জন্য স্বল্প খরচে কিংবা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের ব্যবস্থা করা হবে।
প্রাথমিক পর্যায়ে ‘ফ্রি ফ্রাইডে ক্লিনিক’-এর মাধ্যমে প্রতি শুক্রবার বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান শুরু করা হবে। পরবর্তীতে এ কার্যক্রমকে সম্প্রসারণ করে সপ্তাহের সাত দিন পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে পরিচালিত হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লন্ডনে প্রবাসী সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর বাসায় চুরি

লন্ডনে প্রবাসী সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর বাসায় চুরি