আমেরিকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত

লাখাইয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জিরুন্ডা একাদশ 

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৩ ০৪:০৪:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৩ ০৪:০৪:৩৮ পূর্বাহ্ন
লাখাইয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জিরুন্ডা একাদশ 
লাখাই, (হবিগঞ্জ) ১৬ জুন : লাখাইয়ে রজনীগন্ধা ক্লাব আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে লাখাই ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জিরুন্ডা ফুটবল একাদশ। ১৫ জুন বিকেলে লাখাই ইউনিয়নের স্বজনগ্রাম ফুটবল মাঠে  এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। গত ২রা জুন ৮টি ফুটবল টিমের খেলোয়াড়দের নিয়ে এ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 
ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম প্রমূখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন। 
খেলা শেষে বিজয়ী দল জিরুন্ডা একাদশের অধিনায়কের হাতে আকর্ষণীয় গোল্ডকাপ ট্রফি ও রানার্সআপ দলকে ব্রোঞ্জের ট্রফি প্রদান করা হয়।  এসময় মাঠের সার্বিক উন্নয়নে ১ লক্ষ টাকা প্রদানের ঘোষনা দেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ। 
ঢাকার স্বনামধন্য ক্লাব ও নাইজেরিয়ান বংশোদ্ভূত ফুটবল খেলোয়াড়দের মধ্যকার টান টান উত্তেজনাপূর্ণ এ খেলা উপভোগ করে হাজারো গ্রামীণ দর্শক। সুস্থ ধারার সংস্কৃতি চর্চায় ও গ্রামীণ যুবসমাজকে নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষায় প্রতিবছর ফুটবল খেলা আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক কমিটি। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স